• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নির্বাচনি সময়ের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫০
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫০

নির্বাচনি সময়ের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রমজানের তৃতীয় দিনে বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে আমিনুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই প্রতিটি পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।’

এ সময় তিনি অভিযোগ করেন, একটি দলের লোকজন ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকেট’ বিক্রির নামে প্রতারণা করেছে।

তিনি বলেন, মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এ সময় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেউ কেউ টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। এসব অপচেষ্টা থেকে সচেতন থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।