• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৪
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম ও সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।