• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাদামাটা জীবনযাপন ও বিনয়ের বার্তা দিলেন দুই মন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০০
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০০

9658541 2

সাদামাটা জীবনযাপন ও বিনয়ের বার্তা দিলেন দুই মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
রিকশায় বসে আছেন সাধারণ পোশাক পরিহিত দুই ব্যক্তি। প্রথম দেখায় তারা সাধারণ যাত্রী মনে হলেও, বাস্তবে তারা দেশের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে এমন দৃশ্য।

তারা হলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাদের একসঙ্গে রিকশায় চড়ে অফিসে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ছবিটি ঘিরে নানাজন নানা মত প্রকাশ করেছেন। তবে অধিকাংশই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

ছবিতে দেখা যায়, কোনো প্রটোকল বহর বা কড়া নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তারা রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন।

সাধারণত গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ি, নিরাপত্তা প্রহরা ও আনুষ্ঠানিক বহর নিয়ে চলাচল করেন—যা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিচিত চিত্র। কিন্তু এ ক্ষেত্রে তারা বেছে নিয়েছেন ভিন্ন এক পথ।

নেটিজেনদের মতে, এটি কেবল একটি যাত্রা নয়; বরং একটি প্রতীকী বার্তা। ক্ষমতা মানেই জনগণ থেকে দূরে থাকা নয়—বরং দায়িত্ব ও সংযোগের মধ্যেই প্রকৃত নেতৃত্ব নিহিত। সাধারণ মানুষের মতো চলাচল করে তারা সাদামাটা জীবনযাপন ও বিনয়ের উদাহরণ তুলে ধরেছেন বলে মন্তব্য করেন অনেকেই।

সামাজিক মাধ্যমে কেউ কেউ বলেছেন, এ ধরনের উদ্যোগ জনগণের সঙ্গে নেতৃত্বের দূরত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আবার কেউ মনে করছেন, এটি প্রশাসনিক সরলতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার একটি ভালো বার্তা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com