• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৭
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৭

হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উত্থাপন করেন।

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

পরে মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, ‘২৪-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনীদের বিচার আমরা করেই ছাড়ব।’