জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়–এ সংযুক্ত করেছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়–এর সচিব মো. কামাল উদ্দিনকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তিনজন সচিবকে বদলির আদেশ দেয়।
তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। তার চুক্তির মেয়াদ আগামী সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের পথে। তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
তবে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার এখনও সময় থাকলেও তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আগামী জুলাইয়ে তার পিআরএলে যাওয়ার কথা। এর আগেই তাকে বদলি করায় নতুন কোনো পদায়ন পাওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

