• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নতুন ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪১
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪১

নতুন ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী সচিব অজিত দেব এর সই করা অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। সংশ্লিষ্টদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। ওইদিন রাতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মন্ত্রিপরিষদে ৪৯ জন মন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।