• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

তিন আসনে ভোট কারচুপির অভিযোগ: ব‍্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪২
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪২

তিন আসনে ভোট কারচুপির অভিযোগ: ব‍্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ তুলে জামায়াতের করা আবেদনের প্রেক্ষিতে ওই ৩টি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়। আসন তিনটি হচ্ছে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়।

এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।