• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংসদে সংস্কার না হলে রাজপথে লড়াই : নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৯
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৯

সংসদে সংস্কার না হলে রাজপথে লড়াই : নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়া যদি সংসদে না হয় তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদে যদি কথা বলার পরিস্থিতি না থাকে, তবে রাজপথেই ফয়সালা হবে।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এক বছরের পথচলায় অনেক ভুল-ত্রুটি ছিল, তবে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতি ধারণ করে এনসিপির পথচলা শুরু হয়েছিল।

এদিকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’–এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

‘বিপ্লব-বিকল্প-বিনির্মাণ’ উল্লেখ করে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাইশহিদদের পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতারা, গণমাধ্যম কর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা অংশ নেবেন।

একই দিন গত এক বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর, ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।