• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৬
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৬

সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের যান।

এসময় তিনি সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

প্রসঙ্গ, গত ২২ ফেব্রুয়ারি সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।