• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে নেই দাবি নেতানিয়াহুর

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ৪:০১
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ৪:০১

আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে নেই দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে নেই’— এমন লক্ষণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়।

তবে নেতানিয়াহু ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের ওপর দিয়ে ধারণ করা কিছু স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছে ‘বিবিসি ভেরিফাই’।

ওই ছবিগুলোতে দেখা গেছে, ইরানি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত খামেনির দফতর বা ‘লিডারশিপ হাউস’-এর একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বার্তা পাওয়া যায়নি। তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়েও এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

খামেনির অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্যটি এসেছে এনবিসি নিউজের পক্ষ থেকে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জানামতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে আছেন’।