• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৩২
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিকারের সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর বাইরে জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা কমিশনের (ভৌত অবকাঠামো বিভাগ) সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবকে নিকারের সদস্য করা হয়েছে।

প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার প্রসারেও নিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাবগুলো এই কমিটিতেই বিবেচনা করা হবে।
এছাড়া বিভিন্ন প্রশাসনিক এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলি এ কমিটির এখতিয়ারভুক্ত থাকবে, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।