• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন নাহিদ

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৫৯
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৫৯

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে প্রথম প্রকাশনা ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং প্রকাশক আদর্শর স্বত্বাধিকারী মাহবুব রাহমান।

শুক্রবার (৬ মার্চ) রজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে আরও ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ।

বইটিতে এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সংগ্রাম ও সাফল্যের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনে দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির নানা বিষয় স্থান পেয়েছে।