• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করলেন এনসিপি নেতারা

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১:০৫
আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১:০৫

খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করলেন এনসিপি নেতারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

রবিবার (৮ মার্চ) দুপুরে তারা দূতাবাসে শোক বইয়ে সই করেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি দলের পক্ষে শোক বইয়ে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও অ্যাডভোকেট হুমায়রা নূর।