• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:০১
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:০১

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এবারই প্রথম স্পিকারের শূন্য চেয়ার নিয়ে সংসদের যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অধিবেশন শুরু হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে।

তিনি সংসদের স্পিকার নির্বাচন সেশন পরিচালনার জন্য (সভাপতি) ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।

সেই প্রস্তাব সংসদ সদস্যরা সমর্থন করলে ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকারের আসনে বসেন এবং সেশন পরিচালনা শুরু করেন।

প্রথম অধিবেশনে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা রয়েছে।

এ ছাড়া এদিন অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে।