• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মন্ত্রিসভার নতুন সদস্য আহমেদ আযম খান

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:০০
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:০০

মন্ত্রিসভার নতুন সদস্য আহমেদ আযম খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংসদ টিভি থেকে
টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়া আহমেদ আযম খান বিএনপির প্রবীণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।

হাফিজ উদ্দিন আহমেদ এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শপথ নেওয়ার আগেই তারা নিজ নিজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

তাদের শূন্য হওয়া পদে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান।