জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতিকে অভিশংসন, গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এই আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ।
এছাড়া জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
এ সময় তাদের হাতে ছিলো তিন দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড।
কর্মসূচি থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে তারা নানা স্লোগান দেন।

