• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

আমার আমি : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৫০
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৫০

আমার আমি : জাফর পাঠান

আমার এ অবয়ব- বুকে ধারণ করেছে- ভব

কায়া নেইতো জাফর পাঠান নেই- অদৃশ্য সব,

কি মুল্য আছে নশ্বরে, মনোহারী সব সুন্দরের

চোখের পলকে যেথা হাতছানি শুধু নিথরের।

গেয়োনা স্তুতি- হয়োনাকো প্রশংসায় পঞ্চমুখ

রক্ত মাংসের ঐ- জৈবিক ক্ষুধা- নয় সর্বসুখ,

অবিনশ্বর আত্মার উপর- আমার যত- ভর

রবের তুষ্টির জন্য কাব্য লিখি দিন-রাত-ভোর।

তোমরা আমাকে নয়- কবিতাকে করিও ধারণ

কবিতার মাঝে আছি আমি- কবিতাই আবরণ,

আমার কবিতারা সবাক, আছে চোখ-কান-মুখ

আমার কবিতা বোঝে- মানুষ মনের সব দুখ।

ভর করে কবিতার ডানায়- ঘুরি আমি ব্রহ্মান্ড

দেখি মানুষ ধ্বংসে- মানুষের কি প্রলয় কান্ড,

আমাকে নিয়ে ভাবিনা আমি, ভাবি মানুষকে নিয়ে

চাওয়া পাওয়ার দিয়েছি সব- কবিতাকে দিয়ে।

এই আমি কিছুনা, আমার আত্মিক সত্তার কাছে

আত্মিক সত্তার মাঝেই আমার কাব্য মিশে আছে।

কবিতাটির আবৃত্তি ভিডিও লিংক:

zabpathan@gmail.com