• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৩৯
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৩৯

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

এর আগে গতকাল শনিবার মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

তিনি জানান, রবিবার (আজ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শনিবার (গতকাল) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটিস্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে। গত শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর শুক্রবার বিকেলে তার মস্তিষ্কে দুটি অপারেশন করা হয় হয়েছে। এর পর থেকেই তিনি সেখানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।