জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন।
খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

