• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৪
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৪

সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী নুর

গাজীপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৭ মার্চ) গাজীপুরের টঙ্গীতে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, দেশের বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ম্যানুয়াল বা শ্রমনির্ভর পদ্ধতিতে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মানুষের কর্মসংস্থান হবে, অন্যদিকে জলাবদ্ধতা দূরীকরণসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। বর্তমান সরকার মানুষের হাতে কাজ তুলে দিতে মেশিনের পরিবর্তে শ্রমিকদের মাধ্যমে খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে।