• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পরশুরামে সুবিধাবঞ্চিতদের বিএনপির ঈদ উপহার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:৪৬

পরশুরামে সুবিধাবঞ্চিতদের বিএনপির ঈদ উপহার

ফেনী প্রতিনিধি
ছবি সংগৃহীত

ফেনীর পরশুরামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হালিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ।

পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের সঞ্চালনায় ব্যবসায়ী নেহাল মাহমুদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।