• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মন্ত্রী-এমপি ও বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন?

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১:২৮

মন্ত্রী-এমপি ও বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন?

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নতুন সরকারের মেয়াদে প্রথম ঈদ ঘিরে মন্ত্রী ও এমপিদের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। অনেকে ঈদের নামাজ আদায় করতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পরিকল্পনাও রয়েছে তাদের।

তবে শীর্ষ কয়েকজন নেতা ঢাকাতেই ঈদ উদযাপন করবেন।

এরই মধ্যে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকা কক্সবাজারে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে যাওয়ার কথা রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় ঈদ করবেন।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ করবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা সদরে এবং বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ উদযাপন করবেন।

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ করবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।

সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন।

এদিকে. প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় ঈদ করবেন, তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ঈদ করবেন।

এছাড়া মো. আমিনুল হক, হাবিবুর রশিদ হাবিব ও মো. রাজিব আহসান ঢাকায়, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামে, মো. আব্দুল বারী জয়পুরহাটে, মীর শাহে আলম বগুড়ায় ঈদ উদযাপন করবেন।

জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন ও ববি হাজ্জাজ ঢাকায়, ফারজানা শারমীন নাটোরে, শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটে, নুরুল হক নুর পটুয়াখালীতে ঈদ করবেন।

ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন ময়মনসিংহে, এম এ মুহিত সিরাজগঞ্জে, আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুরে এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ীতে ঈদ উদযাপন করবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায়, হুইপ জি কে গউছ হবিগঞ্জে, রকিবুল ইসলাম বকুল খুলনায়, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঢাকায় ও শরীয়তপুরে ঈদ করবেন।

এছাড়া রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে, আখতারুজ্জামান মিয়া দিনাজপুরে এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুরে ঈদ উদযাপনের কথা রয়েছে।