জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে ইফতার ও বাংলা স্কুল প্রতিষ্ঠা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উত্তর প্যারিসের পন্তা এলাকায় একটি রেস্তোরাঁয় এ আয়োজন হয়।
বিসিএফ প্রেসিডেন্ট এম ডি নূরের সভাপতিত্বে এবং সিনিয়র সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নজমুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত জাহান, জুনেদ আহমেদ, মোহাম্মদ আরিফ উল্লাহ, এনায়েত হোসেন সোহেল, চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, মনোয়ার পাটোয়ারী ও আরিফুজ্জামান ইমন।
এছাড়া বক্তব্য রাখেন আরিফুজ্জামান ইমন, বাদল পাল, ইকবাল জাফর, এম সি রোমেল, ওয়াদুদ তানভীর, ড. শামীম, ইশতিয়াক আকিব, তারেক চৌধুরী, রাকিবুল ইসলাম ও তামিম উদ্দিন ভুইয়া।
সভায় উপস্থিত ছিলেন ইব্রাহিম হাসান, আবদুর রহমান শিপন, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, তানজিম রাসেল, মাহফুজ মহসিন, মোহাম্মদ পাটোয়ারী বিপ্লবসহ প্রমুখ। বাংলাদেশ থেকে আগত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরাও অংশ নেন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন।
আলোচনায় বক্তারা প্রবাসে বাংলা স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, কারিকুলাম ও প্রশাসনিক কাঠামো নিয়ে মতামত দেন।

