• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ভিয়েতনামের বিপক্ষে বড় হার হামজাদের

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:৫০
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:৫০

ভিয়েতনামের বিপক্ষে বড় হার হামজাদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে হামজা চৌধুরী, সামিত সোমরা তেমন সুবিধা করতে পারেনি। প্রতিপক্ষের মাঠে বড় হার বরণ করেছেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ৩-০ গোলে হেরেছে হাভিয়ের কারবেরার শিষ্যরা। তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ফাম তুয়ান হাই দলকে এগিয়ে নেওয়ার পর ফাম হুয়ান মান ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোলটি করেছেন হাই লং।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে এই প্রীতি ম্যাচটিতে খেলতে নেমেছিলেন হামজারা। যেখান থেকে কোনো সুখস্মৃতি নিতে পারল না দল। ১০৩ নম্বরে থাকা ভিয়েতনাম বরং ১৮১তম স্থানে থাকা বাংলাদেশকে ব্যবধানটা বুঝিয়ে দিল।