• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৫৩
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৫৩

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত
সিলেটে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ সিলেট জেলার দুটি ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবির সিলেট ব্যাটালিয়ানের (৪৮ বিজিব) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ হতে সিলেট শহরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) হতে এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) হতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল খবরের কাগজকে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি কর্তৃক সিলেটে অবস্থিত জ্বালানি তেলের ডিপোসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট জেলার দুটি ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো হতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি না, তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

পাশাপাশি, অবৈধ মজুদ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার রোধে সীমান্ত এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com