• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধামরাইয়ে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৪৩
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৪৩

ধামরাইয়ে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ধামরাই( ঢাকা) প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় আব্দুল বারেক নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া। তিনি নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে। তিনি ঢুলিভিটা থেকে অটোরিকশা চালিয়ে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী মোড়ে ঘাতক ট্রাকটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুল বারেক রিকশা থেকে পরে যান। এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিকশা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ট্রাকচাপায় মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে ৯৯৯ ফোন দেন। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।