জনপ্রশাসন মন্ত্রণালয়
জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে সপ্তাহে তিন দিন অফিস করার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

