• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মদিনা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন নাহিদের

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:৩৮
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:৩৮

মদিনা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন নাহিদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মদিদিনার স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান প্রবাসী শিক্ষার্থীরা। সেই সঙ্গে নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তারা।

এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সমৃদ্ধি কামনা করেন।