• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় স্কুলের দপ্তরীর ঘর আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৫০
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৫০

963030

শরীয়তপুরের নড়িয়ায় স্কুলের দপ্তরীর ঘর আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ধামারন ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরীর ধামারন গ্রামের নবীর পেদার বাড়িতে গতকাল ৫ এপ্রিল দিবাগত রাত অনুমান দেড়টায় আগুন লেগে বসত ঘরসহ নগদ টাকা ,স্বর্নালংকার ঘরে থাকা হাড়ি পাতিল ,জামা কাপড়,চাল, ফ্রিজ,আলমারীসহ সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা হবে। স্থানীয় লোকাজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করা হয়। ফায়ার সার্ভিস আসতে আসতে ততোক্ষনে সবকিছু পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিল না। তারা অন্যত্র বেড়াতে গিয়েছিল। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হয়েছে।
বাড়ির মালিক ধামারন ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরীর নবীর হোসেন পেদা বলেন, গত সোমবার রাতে আমার বসত ঘরে আগুন লেগে ঘরের সব মালামাল ৭৬ হাজার টাকা ,ন্বর্নালংকার,সহ যাবতীয় মালামাল জামা কাপড় সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সামান্যতম কোন কিছু রক্ষা করতে পানি। ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। বেড়াতে গিয়েছিলাম। এখন আমার বেচে থাকা খুবই কষ্টকর। সরকার ও স্থানীয়দের কাছে সহায়তা চাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com