• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পেলেন উপদেষ্টা শামছুল ইসলাম

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:১৭
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:১৭

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পেলেন উপদেষ্টা শামছুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ এবং দায়িত্ব বণ্টর করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

নতুন করে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এখন একটি মন্ত্রণালয় ও এক বিভাগের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।