• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামীকাল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৮
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৮

96663290 1

আগামীকাল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল বুধবার (০৮ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান। তিনি বলেন, বুধবার সকাল ১১টায় এ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী, যারা একজোট হয়েছেন। বিএনপির সঙ্গে আছে তিনটি রাজনৈতিক দল—একটি জোনায়েদ সাকি, নুর (নুরুল হক) এবং আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন দল। অন্যদিকে জামায়াতের সঙ্গে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন। তবে রুমিন ফারহানা জোটের হয়ে অংশ নেবেন না বলে জানিয়েছেন। এ হিসেবে বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে। চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বর্তমানে বিএনপির সংসদে প্রতিনিধি সংখ্যা ২০৮ জন, এনসিপির ছয় জন এবং জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, সেটিই সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা নির্ধারণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com