• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তা বদলি

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২৬
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২৬

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তা বদলি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় এবং পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল কাদেরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়।

অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) মো. ওমর আলীকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) অনীশ কীর্ওনীয়াকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে পদায়ন করা হয়।