• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিনিয়োগ বাড়াতে তথ্যভিত্তিক পরিকল্পনা করতে হবে: প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:৩৬
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:৩৬

বিনিয়োগ বাড়াতে তথ্যভিত্তিক পরিকল্পনা করতে হবে: প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিনিয়োগ বাড়ানোর জন্য তথ্য ভিত্তিক পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, ‘তথ্যকে নির্ভরযোগ্য করতে হবে। বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। বিশ্বে বৈরী পরিবেশ বিরাজ করছে, তাই বিনিয়োগ বৃদ্ধির জন্য তথ্য ভিত্তিক পরিকল্পনা করতে হবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে পরিসংখ্যান ভবনে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার এক কোটি মানুষের কর্মসংস্থান। তাই আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।

তিনি বলেন, সরকার যে আয় করে তা দিয়ে ব্যয় মেটে না। তাই ঋণ করে চলতে হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প না বাড়লে আয় বাড়বে না।

তিনি আরও বলেন, এক সময় তথ্যের ব্যাপারে সন্দেহ ছিল। পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যেত না।