• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২১
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:২১

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন স্থানীয় সরকার মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহাসচিব সিঙ্গাপুরে গেছেন।

জানা গেছে, ফখরুল দম্পতি প্রায় এক সপ্তাহ পর দেশে ফিরবেন।

এর আগে সবশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারামুক্ত হয়ে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। এর পর থেকে নিয়মিত ফলোআপে সেখানে যেতে হয় তাকে।