• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, অভিযুক্ত সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:০৯
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:০৯

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, অভিযুক্ত সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।

উল্লেখ্য, হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।