• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে প্রতিনিধিদলসহ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই সাক্ষাতের সময়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা শিল্প এবং প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।