• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩২
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।