• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইউএনওর বক্তব্যের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের মোমবাতি কর্মসূচি

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:৫৭
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:৫৭

ঈশ্বরগঞ্জে ইউএনওর বক্তব্যের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের মোমবাতি কর্মসূচি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রবীণ শিল্পীদের উদ্দেশে অবমাননাকর বক্তব্য দেন ইউএনও সানজিদা রহমান। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন- ঈশ্বরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে প্রবীণ শিল্পীদের তাচ্ছিল্যের অভিযোগ

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শেষে কবি আলম মাহবুব জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও তার বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার কবি, লেখক, নাট্যশিল্পী ও বিভিন্ন স্তরের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।