• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এলপিজিসহ জ্বালানির দাম কমিয়ে সহনীয় করুন: আখতার হোসেন

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:০২
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:০২

এলপিজিসহ জ্বালানির দাম কমিয়ে সহনীয় করুন: আখতার হোসেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে এলপিজিসহ জ্বালানির দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জ্বালানির মূল্য রাতারাতি বাড়ানোয় সাধারণ মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, এলপিজি ও জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত বাড়ানো হয়েছে, যা দ্রুত কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরানো প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে জ্বালানিসংকটের পেছনে কৃত্রিম কারণও থাকতে পারে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, জ্বালানির উচ্চমূল্যের কারণে রান্নাবান্না ও উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মজুতদারি ও ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণের ওপরও জোর দেন এই সংসদ সদস্য।