• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৪
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৪

পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানসহ কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনার নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ-এর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনটি অনুষ্ঠিত হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর অধীনে বিভিন্ন সংস্থা ও দপ্তর তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগগুলোর অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের জন্য একটি সুসংগঠিত ও কাঠামোবদ্ধ ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে, যাতে তারা আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারেন।

তিনি আরও জানান, ফ্রিল্যান্সারদের আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করতে তাদের জন্য আইডি কার্ড চালু করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে দেশের তরুণরা বৈশ্বিক আউটসোর্সিং বাজারে আরও বেশি সুযোগ কাজে লাগাতে সক্ষম হন।