• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ৪:০৮
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ৪:০৮

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

দেশের প্রচলিত আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইনশৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে। পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। যদি বিএনপি করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেওয়া হবে।’

দলের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল করার সুযোগ হয়নি, তাই দ্রুতই বিএনপিসহ অঙ্গ-সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।