• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

.শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ৩:৩৩
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ৩:৩৩

.শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সকাল ১০টা ৫০ মিনিটে বেরিয়ে যান।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ মুষলধারে বৃষ্টির মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্যরা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে সেখান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে সিলেটের উদ্দেশে রওনা হন।

মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগ দেন।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা ১১টায় চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগদান। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।