• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬ ৯:১১
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ৯:১১

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে পারস্পরিক কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও উন্নত করার বিষয়ে ইতালির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন আইজিপি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।