• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:৩১
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:৩১

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: পিটিআই
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকের জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকের প্রতি সমর্থন দিয়েছেন।

এদিকে, সিপিআই এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছেন। আগে কংগ্রেসের ৫টি আসনের সাথে বর্তমানে সিপিআইর ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনও বাধা রইলো না।