• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

জৈন্তাপুর লাল শাপলা বিলের চারপাশে হবে ওয়াকওয়ে ও রিসোর্ট

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬ ১:২১
আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১:২১

জৈন্তাপুর লাল শাপলা বিলের চারপাশে হবে ওয়াকওয়ে ও রিসোর্ট

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
সিলটের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জৈন্তাপুরের শাপলাবিল। ভারত সীমান্ত ঘেঁষা ডিবির হাওর ও কেন্দ্রি বিলের বিস্তৃর্ণ এলাকায় শীত মৌসুমে ফুটে লাল শাপলা। শাপলার লাল অপরূপ হাসিতে মুগ্ধ হয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। সিলেটের এই লাল শাপলা এলাকাকে পর্যটনবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাপলা বিলের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও পর্যটকদের অবকাশ যাপনের জন্য ইকো রিসোর্ট নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত শুক্রবার সেখানকার স্থানীয় বাঙালিদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন।

আরিফুল হক চৌধুরী জানান, শাপলা বিলের চারপাশে ওয়াকওয়ে ও ছোট ছোট ইকো রিসোর্ট বা কটেজ নির্মাণ করা হচ্ছে। যাতে রিসোর্টে রাত্রীযাপন করে ভোরে লাল শাপলা ফোটার মনমুগ্ধকর সৌন্দর্য্য উপভোগ করতে পারেন। এছাড়া লাল শাপলা বিল সুরক্ষারও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, লাল শাপলা বিলের কটেজে রাত্রীযাপন করে একজন পর্যটক চাইলে পার্শ্ববর্তী জাফলং, লালাখাল, শ্রীপুর, রাঙপানিসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র ঘুরে আসতে পারবেন।