• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দায়িত্ব গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:৩০
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:৩০

দায়িত্ব গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

উপ-কমিশনার জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।