• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল মিরপুর

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:৪৩
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:৪৩

রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল মিরপুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আবারও উত্তাল রাজধানীর মিরপুর। এ ঘটনায় আন্দোলনকারীরা অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে মিরপুর ১০ গোল চত্বরে জমায়েত হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার পর ধর্ষণের বিচারের দাবিতে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।

পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা-মা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওভিযুক্ত সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।