• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৪:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৪:৩৩

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুপুর ১২টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।