• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২৮

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এম টি মেঘনা ট্রেডার্স নামের জাহাজটিতে আগুন লাগে।

আগুন লাগার খবরে কোস্টগার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

উদ্ধার ও অগ্নিনির্বাপণে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।

কোস্টগার্ড সূত্র জানা যায়, আগুন নেভাতে তাদের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। পরে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে, তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি।