জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।
অথচ তিন দলের ‘বি’ গ্রুপে ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশ ম্যাচের আগে এর চেয়ে বেশি গোল করার হুঙ্কার দিলেও খেলাতে মন ভরাতে পারেনি, জিততে ঘাম ঝরাতে হয়েছে। একটা পর্যায়ে তো স্কোর লাইন ২-২ করে ভড়কে দিয়েছিল মালদ্বীপ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ দল।
এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।

